March 1, 2026, 5:42 pm
সংবাদ শিরোনাম
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; সৌদিআরব বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া;

তাহিরপুর বাদাঘাটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহক সভা অনুষ্ঠিত

আমির হোসেন, স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ ব্যবসা কেন্দ্র বাদাঘাটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে গ্রাহকদের সঙ্গে আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেসার্স সানি এন্ড মিটি সু-স্টোরের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাদাঘাট বাজার মেইন রোডের হাজী কালু মিয়া মার্কেটের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে গ্রাহকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের এজেন্ট রিলেশনশীপ অফিসার চয়েস প্রিন্স চন্দ সরকার। তিনি নিরাপদ ব্যাংকিং, ডিজিটাল লেনদেন, সঞ্চয়ের গুরুত্ব ও প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল সিকদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, আলী মর্তুজা পলক, সাংবাদিক কামাল হোসেন, ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের এসএমই ইউনিটের আরএম রিয়াজ উদ্দিন, এসএমই ইউনিট ইনচার্জ মো. লিটন মিয়া তালুকদার, দিরাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত এসএমই ইউনিট ইনচার্জ আরিফুল হক, রিলেশনশীপ অফিসার বিশ্বজিৎ দে ও মাহমুদুল হাসান মনির।

বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই ব্যাংকিং সেবা পাচ্ছেন, যা আর্থিক অন্তর্ভুক্তি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বাদাঘাট ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের তিন বছর পূর্তি উপলক্ষে বাদাঘাট বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মোজাহিদুল ইসলাম মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com