March 1, 2026, 8:03 pm
সংবাদ শিরোনাম
বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা; বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী লাকসাম পৌরসভা-এ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রাফসান ইসলাম রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হাওরের ডুবন্ত বাঁধে অনিয়ম চলবে না-কঠোর বার্তা মন্ত্রী এ্যানি ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত;

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে থানার বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে পুলিশ পরিদর্শক (নিঃ) এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

এসআই মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর ৪১/০২ (নারী ও শিশু মামলা নং-৪১/০৩) এর যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি কামাল (কালাম), পিতা-আঃ হাই ভূইয়া, গ্রাম-দশঘর, উপজেলা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করেন।

অন্যদিকে এসআই ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাউছার আহমদ (২২), পিতা-মোঃ ছত্তার মিয়া, গ্রাম-লক্ষীরপাড়, উপজেলা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে মামলা নং ১২(১০)২৫ এর এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করেন।

গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নিয়ন্ত্রণে বিশ্বম্ভরপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com