October 23, 2026, 7:00 am
সংবাদ শিরোনাম
চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

পূর্বের মত টাংগুয়ার হাওরে দায়িত্বশীলদের অবহেলা দেখতে চাই না,,,সভায় বক্তাগন

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার::

পূর্বের মত টাংগুয়ার হাওরে দায়িত্বশীলদের অবহেলা দেখতে চাই না,রক্ষা করতে কঠোর পদক্ষেপ ও নজরদারি করতে হবে বলে জানিয়েছেন টাংগুয়ার হাওরের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মতবিনিময় সভায় বক্তাগন।

বুধবার(১২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে টাংগুয়ার হাওরের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে বক্তাগন আরও বলেন, নিজ নিজ অবস্থা থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাংগুয়ার হাওর রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দায়িত্বশীল কতৃপক্ষ সহ হাওর পাড়ের বাসিন্দাগন মৎস্য,পাখি প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা এগিয়ে আসলে কোনো সমস্যাই সমস্যাই হবে না। কিন্তু অনিয়মকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে না হলে টাংগুয়ার হাওর আরও ধংশ হবে।

আরও বলেন,অনিয়মে জড়িত না হয়ে কমিউনিটি গার্ড আছে ১২ শত জন তারা সঠিক ভাবে কাজ করলে টাংগুয়ার হাওর রক্ষা করা সম্ভব হবে বলে বক্তব্যগন জানিয়েছেন।

বক্তাগন আরও বলেন,টাংগুয়ার হাওর রক্ষার জন্য পরিকল্পনা মাফিক হয়েছে কিনা আর আগামীতেও যা হবে তা যেন পরিকল্পনা মাফিক হয় কি না তা গুরুত্ব সহকারে দেখতে হবে। কারন এই পর্যন্ত কোনো উন্নয়ন দেখা যায় নি টাংগুয়ার হাওরে।

এসময় সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,ওসি দেলোয়ার হোসেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,টাংগুয়ার হাওর ইসিএ ব্যবস্থাপনা সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি গোলাম নুর প্রমুখ। এছাড়াও স্থানীয় সাংবাদিক,বিভিন্ন সংগঠন ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন