October 23, 2026, 3:56 pm
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট; মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বিএনপির পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মৎসজীবি দল, ওলামা দল, জাসাস ও তরুন দলের ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক জনাব শহিদুল আলম নাছিম কাজি। বিএনপির সদস্য সচিব এড. আজম কাজী, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর মাতাব্বর প্রমূখ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
১২-৮-২০২৫



আমাদের পেজ লাইক করুন