October 25, 2026, 6:44 pm
সংবাদ শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি

ছাগলকে কাদা দেওয়া নিয়ে বিধবা নারীকে মারধরের চেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাগলকে কাদা দেওয়া নিয়ে বিরোধের জেরে বিলকিস খাতুন নামে এক বিধবা নারীকে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে আশরাফ আলী নামে এক যুবদল নেতা-কর্মীর বিরুদ্ধে। এ সময় ওই নারীর ছেলে বাধা দিতে গেলে তাকেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৫ আগস্ট দুপুর ২টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে।

ভুক্তভোগী বিলকিস খাতুনের অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে বসে কাজ করছিলেন। এ সময় আশরাফ আলী তার বাড়িতে এসে অভিযোগ করেন, তিনি তার ছাগলকে কাদা দিয়েছেন। জবাবে বিলকিস খাতুন বলেন, তার গাছের ক্ষতি হচ্ছিল। তাই দূর থেকে হাতের কাছে থাকা মাটি ছুড়ে ছাগলটিকে সরানোর চেষ্টা করেছিলেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশরাফ আলী ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন বিলকিস খাতুন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং তার ছেলে আব্দুল আহাদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, ছেলে আব্দুল আহাদ তার মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আশরাফ আলী তাকেও মারধরের চেষ্টা করেন। পরে মারতে না পেরে আহাদকে এলাকা ছাড়ার হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

বিলকিস খাতুন বলেন, “আমি এ ঘটনার সঠিক বিচার চাই। আশরাফ আলী দল ক্ষমতায় আসার পর মানুষকে মানুষ মনে করেন না। তিনি বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করেন।”

এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের পর আশরাফ আলীর বিরুদ্ধে বিভিন্ন সময় দোকান দখলসহ স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে আশরাফ আলীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আরটি/জেডি



আমাদের পেজ লাইক করুন