October 17, 2026, 7:23 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-৬,প্রেস বিজ্ঞপ্তিতে- সিও নিস্তার আহমেদ সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন!

কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

নির্বাচন কমিশনাররা কেউ রাজনীতিতে ঢুকতে চাননা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে আমরা দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লবিতে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয় এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- ‘পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় কারণ।

সিইসি বলেন, রাজনীতিবিদদের যদি ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ বন্ধ করা না যায়, আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। ‘দে আর থাউজেন্ড রিজন’, তবে আমার বিবেচনার সবচেয়ে কারণ ‘দে আর মে বি পলিটিক্যাল কন্ট্রোল অন দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের দেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, যদি না আমরা সবার সহযোগিতা না পাই।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও সচিব।



আমাদের পেজ লাইক করুন