
আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে তাড়াশে একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা উদযাপন শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের এমপি ভিপি আয়নুল হক। এছাড়াও তাড়াশের বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সভায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহবায়ক সাইফুল খন্দকার, উপজেলা যুবদলের দলের আহবায়ক এফএম শাহআলম, সিনিয়র যুগ্ম সাধারণ রাজিব আহমেদ মাসুম, কৃষক দলের আহবায়ক গোপাল চন্দ্র, ছাত্র দলের আহবায়ক জাহিদ ফকির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গোৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ,ও পূজা উদযাপন কমিটি যৌথভাবে কাজ করবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক ৪৯ টি পুজা মন্ডবে ২ হাজার টাকা করে অনুদানের আশ্বাস প্রদান করেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহাদত হোসেন
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩