প্রেস বিজ্ঞপ্তি
লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত
লন্ডন, যুক্তরাজ্য — আজ লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে গণমানুষের নেত্রী, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট টি. এম. জানে আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম ও জনাব মাহাবুব আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মইনুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক।
এছাড়াও আরও বক্তব্য রাখেন বাগেরহাটের আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির সহ-সভাপতি আসমা আলম ও হাসান ইমাম, সাধারণ সম্পাদক বাবুল খান শামীম এবং বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রমুখ। বক্তারা দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভার শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা মাওলানা জিল্লুর খান জাতির পিতা পরিবার ও জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরিশেষে জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
প্রেরক:
যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩