নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মুহাম্মদ আফজল হোসেনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলার কারণে পরিবারটি আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন স্বজনরা।
অভিযোগ সূত্রে জানা যায়, দোলারবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আং ছমাতের ছেলে মো. কদরিছ আলী (৪৮) বাদী হয়ে ছাতক থানায় জি.আর. মামলা নং-৪৪/২০২৬ দায়ের করেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দায়ের করা মামলায় ৩ নম্বর আসামি হিসেবে মো. মানিক উদ্দিন (৫০), পিতা-মৃত মরম আলী; ৪ নম্বর আসামি হিসেবে আকমল হোসেন সুমন (২৮), পিতা-মো. মানিক উদ্দিন এবং ৫ নম্বর আসামি হিসেবে মো. আফজল হোসেন (৩২), পিতা-মো. মানিক উদ্দিনকে আসামি করা হয়।
আফজল হোসেনের পরিবারের দাবি, তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। মামলা দায়েরের পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেছেন তারা।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, আফজল হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফেরার কথা থাকলেও গ্রামের মানুষের ভয়-ভীতির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না বলে দাবি পরিবারের।
এ ঘটনায় শাহ্ মুহাম্মদ আফজল হোসেন ও তার পরিবারের সদস্যরা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩