






"বিশ্বনাথের দশঘরে মতবিনিময় সভা"
জনগণের কল্যাণ ও ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের
কবি এস.পি.সেবু (ব্যুরো প্রধান সিলেট বিভাগ):
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছালিয়া গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেছেন, “জনগণের কল্যাণে এবং আমার পিতা এম ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নিতে আমরা ইলিয়াস পরিবার বদ্ধপরিকর।”
তিনি বলেন, এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও প্রয়োজনকে সামনে রেখে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করা হবে। জনগণের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করে তাদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে এম ইলিয়াস আলীর পরিবারকে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড সাম্প্রতিক সময়েও দৃশ্যমান রয়েছে।
এছাড়াও ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব তাঁর পিতা এম ইলিয়াস আলীসহ গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ হানদু মিয়ার সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনপি নেতা দিলু মিয়া ও পরীক্ষিত যুবদল নেতা হোসাইন মোহাম্মদ ইমলাক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সালমান আহমদ। স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য মতবিনিময় সভায় বক্তব্য দেন দশঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম, হিফজুর রহমান, আব্দুর রাজ্জাক ও প্রবীন বিএনপি নেতা তজম্মুল আলী।
এছাড়া দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবা, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজলু মিয়া, দশঘর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়জুল মিয়া, দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু, দশঘর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ, সাধারন সম্পাদক শাকিল আহমদ,নাছির আহমদ বক্তব্য রাখেন।
১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর নূর, কৃষকদলের সভাপতি হারুন মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম,ইউনিয়ন বিএনপি নেতা রুসন মিয়া, আজাদ মিয়া,শাকিল আহমদ, আকরাম হোসেন, আকরাম আলী, জাকির উদ্দীন, সামেল হোসেন, আকরাম হোসেন, জিয়া সাইবার ফোর্সের এনামুল হক,রাজন মিয়া প্রমুখ।
বক্তারা স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শিহাব উদ্দিন, সদস্য সচিব ইমাম উদ্দিন ইমাম এবং ছালিয়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী আব্দুল খালিক। যুক্তরাজ্যপ্রবাসী নেতার উদ্যোগ সভাটি আয়োজন করেন ইউথ লন্ডন যুবদল নেতা এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য রায়হান আহমদ জুনেদ।
আয়োজকরা জানান, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে তাঁর গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। ২০২৬ সালের এপ্রিলেও তাঁর নিখোঁজের ১৪ বছর পূর্তিতে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এ ছাড়া চলতি বছরের জুনে বিশ্বনাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩