লন্ডনে এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনাথ পৌর নেতা ইকবাল হোসেনের সৌজন্য সাক্ষাৎ
কবি এস.পি.সেবু, সিলেট বিভাগীয় প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপির-এর সঙ্গে বিশ্বনাথ পৌর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন-এর এক সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি লন্ডন-এ অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দেশ ও প্রবাসের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তরুণ সমাজের রাজনৈতিক সম্পৃক্ততা, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং বিশ্বনাথ উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচনায় ইকবাল হোসেন বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ কেন্দ্রীয় নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

(ছবিতে: বামে বিশ্বনাথ পৌর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন এবং ডানে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি। স্থান: লন্ডন,
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩