আলহাজ সরকার টুটুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অগ্নিকাণ্ডে পুরে যাওয়া প্লাস্টিক পন্যর গোডাউন,দৈনিক সমকালের তাড়াশ উপজেলা প্রতিনিধির কার্যালয় সহ বেশকয়েকটি বাসাবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় ক্ষতিগ্রস্থদের পুরে যাওয়া সম্পদের তালিকা শেষে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ তুলেদেন পরিবারগুলোর মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড.এম. নাহিদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক,তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলহাজ সরকার টুটুল
তাড়াশ-সিরাজগঞ্জ।
তাং ১০-০৬-২৬ ইং
০১৭৭৪২৩৮০৬১
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩