বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উন্নয়নে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ
কবি এস.পি. সেবু, সিলেট বিভাগীয় প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (৪১/৩৪১) সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা হান্নানের সঙ্গে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে পৃথক আয়োজনে তাঁকে সংবর্ধনাও প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
১৩ মে বুধবার সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা হান্নান।
তিনি তাঁর বক্তব্যে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত) হুমায়ুন কবিরের সঙ্গে সমন্বয় করে বিশ্বনাথের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে হাজার হাজার পদ শূন্য থাকলেও বেকার সমস্যার সমাধান কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না। এজন্য প্রয়োজন দূরদর্শিতা, আন্তরিকতা ও স্বচ্ছতা। তিনি জানান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন।
এছাড়া তিনি আরও বলেন, এককভাবে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই সকল জনপ্রতিনিধি ও প্রশাসনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ্বনাথের গুরুত্বপূর্ণ দুটি সমস্যা হিসেবে তিনি বিশুদ্ধ পানি ও সড়ক অবকাঠামো উন্নয়নের বিষয়টি উল্লেখ করেন এবং এগুলো সমাধানে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।
তিনি উন্নয়নের স্বার্থে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সাংবাদিকতার প্রশংসা করেন এবং সাংবাদিকদের সমাজ উন্নয়নে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশাসনকে জনসেবায় আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্র ধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের আমীর মো. নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম ও মাহবুবা জেসমিনসহ অনেকে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে সংবর্ধনা প্রদান : একই দিনে দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার মহিলা বিভাগের উদ্যোগে সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা হান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহফুজা হান্নান।
তিনি বলেন, গ্রামে জন্ম বা বসবাসের কারণে কেউ অবহেলিত নয়। নিজেদের ন্যায্য অধিকার নিজেদেরই আদায় করতে হবে এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে সমাধানের পথ তৈরি করতে হবে। তাহলেই দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছাবে।
তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চান। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম ও মাহবুবা জেসমিন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল, নারী নেত্রীবৃন্দ ও ইসলামী ছাত্রী সংস্থার নেতৃবৃন্দসহ স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩