প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৪:৩৫ পি.এম
ছাতকের মঈনপুরে ২ লাখ টাকা ‘ছিনতাই’ ছিল সাজানো নাটক, পুলিশের জেরায় স্বীকারোক্তি।

নুরুজ্জামান( দোয়ারাবাজার সুনামগ)ঞ্জপ্রতিনিধিঃ
ছাতক উপজেলার মঈনপুর এলাকায় গত রবিবার রাতে আলোচিত ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি আসলে একটি সুপরিকল্পিত ‘সাজানো নাটক’ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার দুপুরে দোলার বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভিকটিম দাবিদার নিজেই পুরো ঘটনার সত্যতা স্বীকার করেন।জানা যায়, রবিবার রাত ১০টার দিকে মঈনপুর এলাকায় ২ লাখ টাকা ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি ঘটনাটি নিয়ে লাইভ প্রচারও করা হয়।ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ তদন্তে নামলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সোমবার দুপুরে দোলার বাজার ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে পুলিশের জেরার মুখে তিনি স্বীকার করেন, পুরো ছিনতাইয়ের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত নাটক।স্বীকারোক্তিদাতা আব্দুল হক কাটাশলা গ্রামের মৃত আরজ আলীর পুত্র। তিনি জানান, ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য তিনি এ নাটক সাজিয়েছিলেন।এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও মিথ্যা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার করা ঠিক নয়। পুলিশের দ্রুত পদক্ষেপে ঘটনার রহস্য উদঘাটন হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩