দোয়ারাবাজারে শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ।
নুরুজ্জামান( দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ । ২৮ এপ্রিল মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদ হল রুমে SIDA এর অর্থায়নে ও Plan International এর কারিগরী সহযোগিতায় ইয়ুথ ফর চেন্জ ফাউন্ডেশন বাংলাদেশ এর বাস্তবায়নে Space to Lead প্রকল্পের আওতায় "শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শামসুদ্দীন খান, বিআরডিবি কর্মকর্তা মশাহীনুর রহমান। আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর প্রতিনিধি, জন প্রতিনিধি, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব শীল প্রতিনিধি ও কিশোর কিশোরী প্রতিনিধিরা সংলাপে শিশু ও যুবদের সুরক্ষা আরো কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দোয়ারাবাজার উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ এবং বেকার যুবকের কর্মসংস্থানের বিষয় নিয়ে আলোচনা করা হয় সংলাপটি পরিচালনা করেন ইয়ুথ ফর চেঞ্জ ফাউন্ডেশনের বাংলাদেশের এডভোকেন্সি মোঃ রাফিক হোসেন অক্ষর।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩