
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই
বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার
খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ পূর্বক তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দ। ও
এক বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ও
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ৩০ এপ্রিল খুলনা প্রেসক্লাব নির্বাচনের সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. তরিকুল ইসলামকে টার্গেট করে ভাড়াটে সন্ত্রাসীরা প্রেসক্লাবে এসেছিলো।
তারা মোস্তফা সরোয়ারকে না পেলেও তরিকুল ইসলামকে পেয়ে লাঞ্ছিত করেছেন এবং মোস্তফা সরোয়ারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কার জনক হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপপ্রয়াস। প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের আক্রমণ কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে। প্রেসক্লাবে ভাড়াটে সন্ত্রাসী এনে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার ও নির্ধারিত দিনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম (শাহীন), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী, সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু, মোঃ মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি বরুন কান্তি মন্ডল,
গোলাম কিবরিয়া তুহিন, মোঃ কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস,মীর ফারুক হোসেন, মনিরা বেগম, সহ-সাধারণ সম্পাদক এস এম শামীম, তাজ উদ্দিন আহমোদ টুকু, মোঃ সাবিবর আহমাদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম, মোঃ রিপন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু,আলী ইমরাজ জুয়েল,
সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু,প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম,
মোঃ আব্দুল আলীম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, মোঃ রোমেল, আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল, সোহেল রানা তাজ, যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস,
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা ইরানী পারভীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার, নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার,মোঃ সবুজ খান, মোঃ আব্দুর রউফ, বাবু অধিকারী, মোঃ আল আমিন, মোঃ ইদ্রিস আলী ও অলি আমিন হক।।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩