তাহিরপুরে আনসার ভিডিপি প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
সুনামগঞ্জ প্রতিনিধি_
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আনসার (ভিডিপি) প্রশিক্ষক মো. হাসিবুল তারের এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পত্রে বড়দল দক্ষিণ ইউনিয়নের পুরান খালাস গ্রামের আমির আলী উল্লেখ করেন, তাহিরপুর উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেক উক্ত ইউনিয়ন কমান্ডার পদে আমার নাম সুপারিশ করার বিনিময়ে আমার নিকট হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবি করেন। আমি একজন দরিদ্র নিঃসার্থ কর্মী হওয়ায় উক্ত টাকা দিতে অপরাগতা প্রকাশ করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ব্যক্তিগত আক্রোশ বশতে আমি যোগ্য হওয়া সত্ত্বেও আমার নামটি তালিকাভুক্ত না করে আমার যাবতীয় কাগজপত্র জেলায় প্রেরণ করেননি। তিনি আরো উল্লেখ করেন, একজন সরকারি কর্মকর্তার এহেন অনৈতিক অর্থ দাবি এবং দুর্নীতির কারণে আমার মতো ত্যাগী ও অভিজ্ঞ সদস্য আজ চরমভাবে অবহেলিত ও বঞ্চিত। তার এই কর্মকান্ড আনসার ও ভিডিপি বাহিনীর সুনাম ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুন্ন করছে বলে আমি মনে করি। আমি দায়িত্ব পালনকালীন সময়ে অগ্নিনির্বাপণ, রাস্তা মেরামত, বন্যায় তলিয়ে যাওয়া কৃষকের ধান কাটা সহ উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ করা থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপুর্ণ অভিযানে জীবনের ঝুঁকি নিয়ে সক্রিয়ভাবে কাজ করেছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা ও ত্যাগের বিনিময়ে ইউনিয়ন আনসার কমান্ডার পদে আমার নাম তালিকাভুক্ত হওয়ার বিষয়ে আমি জোরালো দাবিদার ছিলাম। কিন্তু টাকা দিতে না পাড়ায় আমি উল্টো চিত্র দেখতে পেলাম। এমনকি অভিযুক্ত প্রশিক্ষক আমাকে হুমকি দিয়ে বলেন, তুমি আমার বিরুদ্ধে যা পার তাই করো গিয়ে। এই কথা বলে তিনি আমাকে আনসার ও ভিডিপি অফিস থেকে বেড় হয়ে যেতে বলেন।
‘আমির আলী প্রতিবেদকে বলেন, তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা বেগম শুধুমাত্র একজনের কাগজপত্র পেয়ে অভিযুক্ত মো. হাসিবুল তারেক কে জিজ্ঞাসা করে বলেন, আরো কোন আগ্রহী প্রার্থী আছেন কি না এমন প্রশ্ন করলে তিনি নির্দিধায় বলেন আর কোন প্রার্থী নেই।’ অচত উক্ত অভিযোগকারীর কাগজপত্র জমা রাখা সত্বেও অভিযুক্ত প্রশিক্ষক নিজ সার্থের কারণে ইউনিয়ন কমান্ডার পদে সুপারিশ করা থেকে বিরত থাকেন।’
তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা বেগম বলেন, ইউনিয়ন কমান্ডার পদে তালিকাভুক্তি করনের পূবে আমি অন্য উপজেলায় কর্মরত ছিলাম, আমি এখানে নতুন এসেছি। তবে এই বিষয়টি আমি খতিয়ে দেখবো।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট (উপপরিচালাক) মো. সুজন মিয়া বলেন, ইউনিয়ন কমান্ডার পদে তালিকাভুক্তি করনে যদি কোন রকম অনিয়ম পাওয়া যায়, তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা সহ উক্ত তালিকা বাতিল করে পুনরায় তালিকা ভুক্তকরা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩