মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলাহাটে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যায়।

তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনার খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধার কাজ করে। নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। আর আহতের নাম রায়হান আলী (৪০)। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩