February 11, 2026, 4:12 am
সংবাদ শিরোনাম
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ; তাড়াশে ধানের শীষের প্রচারনায় উপজেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত “বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ”। রাজশাহীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ‎ বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন দানবাক্স নয়, মানুষের দানেই ৫ হাজারের তাবারুক—ঝিনঝি ফকির শাহ (রহঃ) মাজারে নতুন ইতিহাস

ভূরুঙ্গামারীতে জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠন

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)’র কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেডসিএফ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিনহাজুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা দেন।

ঘোষিত কমিটিতে আরিফুল ইসলাম আরিফকে আহ্বায়ক এবং সুজনুর রহমান রাজুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাকিবুল হাসান, হাসিবুল সিকদার, জাহাঙ্গীর হোসেন, লিয়াকত ইসলাম, মোস্তাক আহমেদ, নিয়াজ মোর্শেদ তানিম, সাদমান জিসান জাদু, লাভলু হোসেন, মাসুদ রানা, জাহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, জি এম সাকিব হাসান, মনিরুজ্জামান ও সুমন আলী তরফদার।
এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আবু সায়েম স্বপন, আমিনুর রহমান, রাহিমুল ইসলাম রাহাদ, রিপন মোল্লা, তফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, এরশাদুল হক, ইমদাদুল হাসান ও সোহেল রানা।

আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, জিয়া সাইবার ফোর্সের কার্যক্রমকে গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং নির্বাচনী প্রচারণায় আমরা অগ্রণী ভূমিকা পারন করব।

সুজনুর রহমান রাজু বলেন, জেডসিএফ সত্য প্রচারে ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলের নীতি ও আদর্শের পক্ষে কাজ করে যাবে।

জেলা কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি ভূরুঙ্গামারীতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com