July 19, 2026, 9:08 am
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ে মানবকল্যাণ ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব বার্সেলোনায় রয়েল নাওয়াব’ রেস্তোরাঁর উদ্বোধন স্টেডফাস্ট কুরিয়ারে হামলা কেন কি ঘটেছিল সেই দিন  নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

তাড়াশে অবৈধ পুকুর খনন: ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফসলি জমিতে ঠিকাদার মোশারফ হোসেন অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ পেয়ে ইউএনও নুসরাত জাহান অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানকালে ঠিকাদার মোশারফ হোসেন তাৎক্ষণিকভাবে পুরো জরিমানার টাকা পরিশোধ করলে মুচলেকা নিয়ে তার তিন সহযোগীকে ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে ইউএনও নুসরাত জাহান বলেন, “অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই সহ্য করা হবে না। এতে একদিকে কৃষিজমি নষ্ট হয়, অন্যদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলহানি ও জনদুর্ভোগ বাড়ে। তাই যেখানেই এ ধরনের কার্যক্রম পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন