June 11, 2026, 10:28 am
সংবাদ শিরোনাম
কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডা. মিলন

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু। সৃজনশীলতা ও জ্ঞানের বিকাশ এবং দেশ–জাতির সমৃদ্ধির জন্য বেশি বেশি বই পড়তে হবে। এ বিষয়টিকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন প্রধান অতিথি মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মেফতাউল ইসলাম মিলন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে মাকসুদা আজিজ লাইব্রেরীর পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের হাতে তিনি এ বই উপহার তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন।

বই প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা।

উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময় খবর লেখেন। এদের মধ্যে অনেকেই সৃজনশীল লেখাও লেখেন। বই মানে জ্ঞানের ভান্ডার। এই বই পড়ার মধ্য দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধারণা এবং নতুন জ্ঞানের অর্জন হবে। বই শুধু বিনোদনই নয়, জ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, এবং সংস্কৃতির বাহন যা সাংবাদিকদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন