June 18, 2026, 7:46 am
সংবাদ শিরোনাম
তেঘরি গ্রামে গাছ কর্তন ও রাস্তা, সাইনবোর্ড ভাঙচুর মামলায় ৮ আসামি কারাগারে প্রবাসীর খোলা চিঠি : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমীপে লন্ডনে এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বিশ্বনাথ পৌর নেতা ইকবাল হোসেনের সৌজন্য সাক্ষাত সিংগাইরে মানবতার হাত বাড়াল সাত্তার ফাউন্ডেশন: ১৫ পরিবার পেল ১৫ লাখ টাকা সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ। রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের রুমায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার।

বিএনপি থেকে সুনামগঞ্জ-১ আসনে লড়বেন আনিসুল হক প্রার্থী

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে লড়বেন আনিসুল হক।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন