May 17, 2026, 12:25 pm
সংবাদ শিরোনাম
চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে রাজমিনার মৃত্যুকে ঘিরে পুলিশের বিরুদ্ধে কটুক্তি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, উত্তাল বিশ্বনাথ প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কের উদ্যোগে পুরস্কার বিতরণ সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা আফসর আলী আর নেই

ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সুলতানা আফরুজা আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, এন সি পি প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সাবেক বৈষম্য বিরোধী নেতা নয়ন মিয়া নাহিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার আবুল হোসেন, অফিস সহকারি সিরাজুল ইসলাম।

বক্তারা বৈষম্য দূর করে কন্যা শিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা , শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে কন্যা শিশু-বান্ধব মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন