শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ব্লু-ইউনিটি রান অনুষ্ঠিত!
জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে
১৪ই নভেম্বর শনিবার সকাল
সাড়ে সাতটার দিকে শেরপুর শহরে অর্কিড পর্যটন কেন্দ্র ও রিসোর্ট থেকে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়।
উৎসব মুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ সহ প্রায় আড়াই শতাধিক দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন,বিভিন্ন পেশাজীবী মানুষের পাশাপাশি দৌড় প্রতিযোগিতায় জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক সদস্য দৌড়ে অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন
শেরপুর -১ সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ।
শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি,রাজিয়া সামাদ ডালিয়া।
জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের সভাপতি, মোঃ মেসবাহ উল হক তুহিন। সাধারণ সম্পাদক,ডাঃ হাবিবুর রহমান,স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল,
সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন,৭৫ বছর বয়সী আন্তর্জাতিক দৌড়বিদ খবির উদ্দিন(দাদু)।
শারীরিক সুস্থ্যতা, ডায়াবেটিক, মাদক ও পাহাড়ি জীব বৈচিত্র্য রক্ষার্থে জনসচেতনতা বৃদ্ধি করাই সংগঠনের মূল্য লক্ষ্য।