আলহাজ্ব সরকার (টুটুল), তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে সরব উপস্থিতির জানান দিলেন ৪নং মাগুরাবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া। হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিপুলসংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁর প্রতি সমর্থন জানান। এতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।
শোভাযাত্রাটি শেষে তাড়াশ উপজেলা মিলনায়তনে গিয়ে ৪নং মাগুরাবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেন মোঃ জিয়াউর রহমান জিয়া।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।