

মোহাম্মদ রাসেল মির্জা
স্টাফ রিপোর্টার
কক্সবাজার টেকনাফ উখিয়া ৬৪ বিজিবি’র ইমামের ডেইল চেকপোস্ট কর্তৃক ৪২,০০,০০০/-(বিয়াল্লিশ লক্ষ) টাকা মূল্যের ১৪,০০০ (চৌদ্দ হাজার পিস ইয়াবা ও মাইক্রোবাস‘সহ চালক আটক গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকুব আলী এর ছেলে মোঃ রহমত উল্লাহ (৩৯)।
আজ শনিবার (২৮ নভেম্বর) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অদ্য ২৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৮:১০ ঘটিকায় শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ইমামের ডেইল চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনাকালীন মাইক্রোবাসের সামনের দিকে ইঞ্জিন কভারের নিচে ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রং এর বায়ুরোধী প্যাকেটে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় মাইক্রোবাসের চালক মোঃ রহমত উল্লাহ (৩৯), পিতাঃ মোঃ ইয়াকুব আলী, মাতাঃ তৈয়বা বেগম, গ্রামঃ ০৮ নং ওয়ার্ড শাহপরির দ্বীপ, ডাকঘরঃ শাহপরীর দ্বীপ, উপজেলাঃ টেকনাফ ও জেলাঃ কক্সবাজারকে ও জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ও এলইডি ডিসপ্লে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা শাহপরীর দ্বীপ হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার বহন করছিল বলে স্বীকার করে। পরবর্তীতে উক্ত মাইক্রোবাসে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।